Apple Tree Gents Parlour Logo
Back to Journal
Admin Editor•August 6, 2026•6 min read
General

বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন? শুধু পাসপোর্ট আর প্রয়োজনীয় কাগজপত্র নয়, সঙ্গে নিন এমন একটি দক্ষতা যা আপনার চলার পথের পাথেও হবে.....

অনেকেই আজ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন। কেউ ইউরোপে, কেউ মধ্যপ্রাচ্যে, কেউ কানাডা, অস্ট্রেলিয়া বা মালয়েশিয়ায় নতুন জীবনের আশায় দিন গুনছেন। ভিসা, মেডিকেল, কাগজপত্র—সবকিছুর প্রস্তুতি চলছে। কিন্তু একটি প্রশ্ন কি কখনও নিজেকে করেছেন? বিদেশে পৌঁছে আপনি কী কাজ করবেন?

বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন? শুধু পাসপোর্ট  আর প্রয়োজনীয় কাগজপত্র নয়, সঙ্গে নিন এমন একটি দক্ষতা যা আপনার চলার পথের পাথেও হবে.....

শুধু বিদেশে গেলেই যে ভালো আয় নিশ্চিত হবে, এমনটা নয়। আজকের বিশ্বে সবচেয়ে বেশি মূল্য দেওয়া হয় দক্ষতাকে (Skill)। কারণ ভাষা না জানলেও, উচ্চ ডিগ্রি না থাকলেও, যদি আপনার হাতে এমন একটি কাজ থাকে যা মানুষ প্রতিদিন প্রয়োজন মনে করে, তাহলে কাজের অভাব হয় না।

আর ঠিক এমনই একটি দক্ষতা হলো Professional Hair Cutting & Grooming।

একবার ভাবুন তো—পৃথিবীর যেখানেই মানুষ থাকবে, সেখানেই চুল কাটার প্রয়োজন হবে। একজন মানুষের চুল মাসে একবার না একবার কাটতেই হয়। তাই হেয়ার কাটিং এমন একটি পেশা, যার চাহিদা কখনো শেষ হয় না।

ইউরোপ, মধ্যপ্রাচ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া কিংবা বিশ্বের প্রায় প্রতিটি দেশেই দক্ষ বারবার ও হেয়ার স্টাইলিস্টদের চাহিদা রয়েছে। অনেকেই এই পেশায় চাকরি করছেন, আবার অনেকেই নিজের সেলুন চালিয়ে সম্মানজনক আয় করছেন।

সবচেয়ে বড় বিষয় হলো—এই পেশায় সফল হতে সবসময় বড় কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন এবং কাজের প্রতি আন্তরিকতা।

অনেক তরুণ আছেন যারা বিদেশে গিয়ে প্রথম কয়েক মাস কাজ খুঁজে পান না। ফলে মানসিক চাপ, আর্থিক সংকট—সবকিছু একসঙ্গে এসে দাঁড়ায়। কিন্তু যদি আগে থেকেই একটি ব্যবহারিক দক্ষতা শেখা থাকে, তাহলে নতুন দেশে নিজের অবস্থান তৈরি করা অনেক সহজ হয়ে যায়।

হেয়ার কাটিং শুধু একটি কাজ নয়; এটি এমন একটি শিল্প, যেখানে আপনার দক্ষতা যত বাড়বে, আপনার আয় ও সম্মানও তত বাড়ব।

Apple Tree Barber Institute-এ আপনি বাস্তব সেলুন পরিবেশে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে Hair Cutting, Beard Grooming, Fade, Styling, Client Handling থেকে শুরু করে একজন পেশাদার বারবার হিসেবে কাজ করার প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

আজ আপনি একজন শিক্ষার্থী হতে পারেন, কিন্তু কয়েক মাস পর হয়তো আপনিই হবেন এমন একজন দক্ষ পেশাজীবী, যার কাজের মূল্য দেশ-বিদেশ—দুই জায়গাতেই সমান।

বিদেশে যাওয়ার আগে শুধু ব্যাগ গুছিয়ে নয়, নিজের ভবিষ্যৎও গুছিয়ে নিন।

Keep Reading

Related Articles

View All Articles
পায়ের যত্নে পেডিকিওর: পরিচ্ছন্নতা ও স্বস্তির পরিপূর্ণ পরিচর্যাপায়ের যত্নে পেডিকিওর: পরিচ্ছন্নতা ও স্বস্তির পরিপূর্ণ পরিচর্যা
Skincare
3 min readOctober 22, 2026

পায়ের যত্নে পেডিকিওর: পরিচ্ছন্নতা ও স্বস্তির পরিপূর্ণ পরিচর্যাপায়ের যত্নে পেডিকিওর: পরিচ্ছন্নতা ও স্বস্তির পরিপূর্ণ পরিচর্যা

নিজের যত্নের কথা ভাবলে আমরা সাধারণত মুখ, চুল কিংবা পোশাকের দিকেই বেশি মনোযোগ দিই। অথচ প্রতিদিনের ব্যস্ততায় সবচেয়ে বেশি পরিশ্রম করে আমাদের পা। দীর্ঘ সময় হাঁটাচলা, দাঁড়িয়ে কাজ করা, জুতা-মোজা পরে থাকা কিংবা ধুলাবালির সংস্পর্শে আসার কারণে পায়ের ত্বক ধীরে ধীরে শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠে। গোড়ালিতে জমে শক্ত চামড়া, নখের চারপাশে ময়লা এবং কখনো কখনো দেখা দেয় অস্বস্তি ও দুর্গন্ধ।

Admin Editor
Read Article
হাতের যত্নে মেনিকিউর: পরিচ্ছন্ন, কোমল ও পরিপাটি হাতের জন্যহাতের যত্নে মেনিকিউর: পরিচ্ছন্ন, কোমল ও পরিপাটি হাতের জন্য
Grooming Tips
3 min readOctober 20, 2026

হাতের যত্নে মেনিকিউর: পরিচ্ছন্ন, কোমল ও পরিপাটি হাতের জন্যহাতের যত্নে মেনিকিউর: পরিচ্ছন্ন, কোমল ও পরিপাটি হাতের জন্য

আমাদের প্রতিদিনের কাজে হাতই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ধুলাবালি, সাবান, ডিটারজেন্ট ও নানা ধরনের রাসায়নিকের সংস্পর্শে হাতের ত্বক ধীরে ধীরে শুষ্ক ও রুক্ষ হয়ে উঠতে পারে। নখের চারপাশে জমতে পারে ময়লা, আর নিয়মিত যত্নের অভাবে নখও হারাতে পারে স্বাভাবিক সৌন্দর্য। হাতের ত্বক ও নখের পরিচর্যায় মেনিকিউর হতে পারে একটি কার্যকর উপায়।

Admin Editor
Read Article
এমন একটি হাতের কাজ শিখুন, যা দিন দিন আপনাকে সম্পদে পরিনত করবে......এমন একটি হাতের কাজ শিখুন, যা দিন দিন আপনাকে সম্পদে পরিনত করবে......
Tutorial
3 min readOctober 18, 2026

এমন একটি হাতের কাজ শিখুন, যা দিন দিন আপনাকে সম্পদে পরিনত করবে......এমন একটি হাতের কাজ শিখুন, যা দিন দিন আপনাকে সম্পদে পরিনত করবে......

জীবনে এমন একটি কাজ শেখা জরুরি, যে কাজের দক্ষতা আপনার সঙ্গে থাকবে সারাজীবন। শুধু কাজ জানলেই হবে না, সেই কাজকে এমনভাবে শিখতে হবে যেন মানুষ আপনার কাজের ওপর ভরসা করতে পারে।

Admin Editor
Read Article