Apple Tree Gents Parlour Logo
Back to Journal
Admin Editor•August 26, 2026•5 min read
Grooming Tips

বিয়ে বা বিশেষ অনুষ্ঠানের আগে গ্রুমিং—প্রস্তুতিটাও হোক বিশেষ....বিয়ে বা বিশেষ অনুষ্ঠানের আগে গ্রুমিং—প্রস্তুতিটাও হোক বিশেষ....

বিয়ে, গায়ে হলুদ, পার্টি কিংবা কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান—বিশেষ দিনগুলোতে পোশাকের পাশাপাশি নিজের লুকটাকেও একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার। কারণ সুন্দর পোশাক তখনই আরও ভালোভাবে ফুটে ওঠে, যখন পুরো লুকটা থাকে পরিপাটি ও গোছানো। অনুষ্ঠানের একদিন আগে হঠাৎ করে সবকিছু করার চেয়ে কয়েকদিন আগে থেকেই গ্রুমিংয়ের প্রস্তুতি নেওয়া ভালো। এতে ত্বক, চুল, দাড়ি—সবকিছুকে নিজের মতো করে প্রস্তুত করার সময় পাওয়া যায়।

বিয়ে বা বিশেষ অনুষ্ঠানের আগে গ্রুমিং—প্রস্তুতিটাও হোক বিশেষ....বিয়ে বা বিশেষ অনুষ্ঠানের আগে গ্রুমিং—প্রস্তুতিটাও হোক বিশেষ....

চুলের যত্নে একটু বাড়তি মনোযোগ...........

বিশেষ অনুষ্ঠানের আগে একটি মানানসই হেয়ার কাট আপনার পুরো লুকটাই বদলে দিতে পারে। তবে অনুষ্ঠানের একদম আগের দিন নতুন কোনো স্টাইল ট্রাই না করাই ভালো। আপনার মুখের গঠন, চুলের ধরন ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই একটি পরিচিত ও পরিপাটি স্টাইল বেছে নেওয়াই নিরাপদ।

প্রয়োজনে হেয়ার স্পা বা উপযুক্ত হেয়ার ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে, বিশেষ করে চুল যদি রুক্ষ, শুষ্ক বা অগোছালো হয়ে থাকে।

দাড়ি ও শেভিং.........

দাড়ি আপনার ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই অনুষ্ঠানের আগে দাড়ির শেপটা সুন্দরভাবে ঠিক করে নেওয়া জরুরি। কেউ যদি ক্লিন শেভ পছন্দ করেন, তাহলে সেটিও মুখের সঙ্গে মানানসইভাবে করা যেতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—শেভ বা ট্রিমিং যেন পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে এবং যত্নের সঙ্গে করা হয়।

ত্বকের যত্নেও থাকুক প্রস্তুতি........

বিশেষ দিনের আগে ত্বককে একটু সময় দেওয়া প্রয়োজন। ফেসিয়াল, ক্লিনআপ বা ময়েশ্চারাইজিংয়ের মতো গ্রুমিং আপনার ত্বককে আরও সতেজ ও পরিপাটি রাখতে সাহায্য করতে পারে।

তবে অনুষ্ঠানের একদম আগে প্রথমবার কোনো নতুন স্কিন ট্রিটমেন্ট নেওয়া ঠিক নয়। আপনার ত্বকের ধরন অনুযায়ী আগে থেকেই উপযুক্ত যত্ন নেওয়াই ভালো।

হাত-পায়ের যত্নও কিন্তু গুরুত্বপূর্ণ...........

ছবি, শুভেচ্ছা বিনিময় কিংবা অতিথিদের সঙ্গে দেখা করার সময় হাতও নজরে আসে। তাই প্রয়োজন অনুযায়ী মেনিকিউর-পেডিকিউর বা সাধারণ হ্যান্ড-ফুট গ্রুমিং করিয়ে নিতে পারেন। ছোট এই যত্নগুলো পুরো লুককে আরও পরিপাটি করে তোলে।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—সময় নিয়ে প্রস্তুতি.............

বিশেষ দিনের গ্রুমিং মানে শুধু হেয়ার কাট, শেভ বা ফেসিয়াল নয়। এটি নিজের জন্য একটু সময় বের করা, নিজের লুককে নিজের মতো করে প্রস্তুত করা।

বিয়ের দিন হোক কিংবা জীবনের অন্য কোনো বিশেষ মুহূর্ত—আপনার আত্মবিশ্বাসের শুরুটা হতে পারে একটি পরিপাটি লুক থেকেই।

Keep Reading

Related Articles

View All Articles
বিদেশ যাওয়ার আগে শুধুই কাগজপত্রের প্রস্তুতি নয়, শিখে নিন এমন একটি হাতের কাজ যা নতুন দেশে গিয়ে হবে আপনার বাড়তি আয়ের উৎস......বিদেশ যাওয়ার আগে শুধুই কাগজপত্রের প্রস্তুতি নয়, শিখে নিন এমন একটি হাতের কাজ যা নতুন দেশে গিয়ে হবে আপনার বাড়তি আয়ের উৎস......
Tutorial
6 min readOctober 16, 2026

বিদেশ যাওয়ার আগে শুধুই কাগজপত্রের প্রস্তুতি নয়, শিখে নিন এমন একটি হাতের কাজ যা নতুন দেশে গিয়ে হবে আপনার বাড়তি আয়ের উৎস......বিদেশ যাওয়ার আগে শুধুই কাগজপত্রের প্রস্তুতি নয়, শিখে নিন এমন একটি হাতের কাজ যা নতুন দেশে গিয়ে হবে আপনার বাড়তি আয়ের উৎস......

বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন? নতুন দেশে গিয়ে কাজ করে নিজের ও পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চান? তাহলে বিদেশ যাওয়ার প্রস্তুতির পাশাপাশি একটি বাস্তবমুখী কাজ শেখার কথাও ভাবুন.....

Admin Editor
Read Article
নিয়মিত হেলমেট পরেন? চুলের যত্নে একটু বাড়তি সচেতনতা জরুরি!নিয়মিত হেলমেট পরেন? চুলের যত্নে একটু বাড়তি সচেতনতা জরুরি!
Grooming Tips
5 min readOctober 15, 2026

নিয়মিত হেলমেট পরেন? চুলের যত্নে একটু বাড়তি সচেতনতা জরুরি!নিয়মিত হেলমেট পরেন? চুলের যত্নে একটু বাড়তি সচেতনতা জরুরি!

নিরাপদ সড়কযাত্রায় হেলমেটের বিকল্প নেই। তবে দীর্ঘ সময় হেলমেট পরার কারণে মাথার ত্বকে ঘাম, তেল ও ময়লা জমে চুল অস্বস্তিকর হয়ে উঠতে পারে। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় চুলের স্বাভাবিক পরিচর্যায় প্রয়োজন বাড়তি মনোযোগ।

Admin Editor
Read Article
সহজে আয়ের একটি পথ খুঁজছেন? কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না—সেলুনের কাজ শিখবেন কি না?সহজে আয়ের একটি পথ খুঁজছেন? কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না—সেলুনের কাজ শিখবেন কি না?
Tutorial
3 min readOctober 14, 2026

সহজে আয়ের একটি পথ খুঁজছেন? কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না—সেলুনের কাজ শিখবেন কি না?সহজে আয়ের একটি পথ খুঁজছেন? কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না—সেলুনের কাজ শিখবেন কি না?

সিদ্ধান্তহীনতায় সময় না হারিয়ে নিজের দক্ষতা গড়ার পথে প্রথম পদক্ষেপটি নিন। আপনার শেখার আগ্রহই হতে পারে নতুন সম্ভাবনার শুরু।

Admin Editor
Read Article